মালয়েশিয়ার লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে ভয়াবহ পাহাড়ধসের কবলে পড়ে মাটিচাপা পড়েন বাংলাদেশি শ্রমিক মো. ফাহাদ হোসেন (২৭)। গত শুক্রবার এই ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ ফাহাদকে উদ্ধারে ঘটনার দ্বিতীয় দিন রোববার সকাল ৮টা থেকে পুরোদমে তল্লাশি অভিযান শুরু হয়। এই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি খননকারী যন্ত্র (এক্সেভেটর) অংশ নেয়। নিহত ওই যুবকের নাম মো. ফাহাদ হোসেন (২৭)। রোববার দুপুরে মালয়েশীয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কে-নাইন ইউনিটের একটি প্রশিক্ষণপ্রাপ্ত ট্র্যাকার কুকুরের সহায়তায় মাটির স্তূপের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।