বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল টাইব্রেকারে রুলির বীরত্বে ইএফএল কাপের শেষ আটে ম্যান সিটি মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত তুরাগ নদে মিলল সাবেক বিমানসেনা তাহসিফ সৌরির রহস্যময় অবশেষ চোটের কারণে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন ইসরায়েলি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, সরকার গঠনে জটিলতা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত

বিমান বহরে যুক্ত হচ্ছে ১০ নতুন এয়ারবাস

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরকে আরও আধুনিক ও শক্তিশালী করতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ সংগ্রহের চূড়ান্ত চুক্তি সই হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এই চুক্তির আওতায় বিমান বহরে চারটি এ৩৫০-৯০০ সিরিজের ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত হবে, যা দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটগুলোতে পরিচালনা করা হবে। এছাড়া আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটের চাহিদা মেটাতে ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ সংগ্রহ করা হবে।

নতুন এই উড়োজাহাজগুলো বিমান বহরে যুক্ত হলে প্রতিষ্ঠানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক আকাশপথে বিমানের সেবার মান ও পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবসায়িক প্রসারে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা