দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই বিমান থেকে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁকেও হেফাজতে নেওয়া হয়েছে। আটক হওয়ার মুহূর্তে বিমানেই অভিজিৎ দীপকে পুলিশকে উদ্দেশ্য করে বলেন, তিনি মোটেও ভয় পান না এবং তাদের চাইলে গ্রেপ্তার করতে পারেন।
সিজেপির বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাদের নেতৃত্বকে এভাবে আটকের ঘটনা পূর্বপরিকল্পিত। স্বাধীনভাবে চলাচলের অধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে আটক নেতাদের মুক্তি চেয়েছে দলটি। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।