বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

আফগানদের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আবু ধাবির বাইশ গজে আজ এক ঐতিহাসিক দিন কাটালেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে তিনি নিজের নামের পাশে যোগ করলেন অনন্য এক মাইলফলক। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ফরম্যাটে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন এই তরুণ তুর্কি।

ইনিংসের ৮৩তম ওভারে বল করতে এসে হাসান প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। ওভারের তৃতীয় বলে ইসমত আলমকে বোল্ড করার পর চতুর্থ বলে লিটন দাসের তালুবন্দী হন কায়েস আহমেদ। এরপর পঞ্চম বলে জিয়া-উর-রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। রিভিউয়ের আবেদনে সফল হয়ে জিয়াকে গোল্ডেন ডাকের স্বাদ পাইয়ে দেন এই পেসার। এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০তম এবং ২০২৬ সালের প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০০৩ সালে অলক কাপালি এবং ২০১৩ সালে সোহাগ গাজী হ্যাটট্রিক করলেও তারা দুজনেই ছিলেন স্পিনার। ইনিংসের ৮৩তম ওভারে বল হাতে নিয়ে তিন বলের ব্যবধানে পরপর তিন উইকেট তুলে নেন হাসান।

হাসানের বোলিং তোপ এখানেই থামেনি। ইয়ামিন আহমদজাইকে আউট করে তিনি নিজের ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। হাসানের এমন বোলিংয়ের সুবাদে আফগানিস্তানের ইনিংস মাত্র ২৪০ রানে থেমে যায়। ম্যাচে ইবাদত হোসেন ৪টি উইকেট শিকার করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। সেইসঙ্গে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।

প্রথম ইনিংসে আফগানদের অল্পতে আটকে দেওয়ার ফলে বাংলাদেশ ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে। হাসানের দুর্দান্ত পারফরম্যান্স এবং ইবাদতের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ম্যাচেই বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা