বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের তীব্র নিন্দা

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির শিকার হতে হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী এই হয়রানির নেপথ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা