বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

বিগ ব্যাশে রিশাদের ওপর আবারও আস্থা রাখল হোবার্ট হারিকেন্স

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখে আবারও দল পেলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আসন্ন ১৬তম আসরেও তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে আবারও হোবার্টের জার্সিতে মাঠ মাতাবেন এই তরুণ স্পিনার। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে রিশাদকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

গত আসরে ১২টি ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করে হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন রিশাদ। তার বোলিং গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি রেট ৭.৮২। এক ম্যাচে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ছিল তার সেরা বোলিং নৈপুণ্য। এমন ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

রিশাদকে দলে ফেরানোর কারণ হিসেবে তার নিজস্ব আগ্রহের কথা জানিয়েছেন হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস। তিনি জানান, রিশাদ গত মৌসুমে দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট ছিল এবং সে ফিরে আসার জন্য খুব আগ্রহী ছিল। রিশাদের এই আগ্রহকে গুরুত্ব দিয়েই দল গঠনের সময় তাকে অন্তর্ভুক্ত করার সব সম্ভাবনা বিবেচনা করেছে কর্তৃপক্ষ। বিমস আরও বলেন, প্রথমবারেই বিগ ব্যাশের মতো কঠিন কন্ডিশনে সব ম্যাচ খেলা এবং সর্বোচ্চ উইকেট নেওয়া রিশাদের অনন্য দক্ষতারই প্রমাণ। বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট করেই জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার দারুণ সময় কেটেছে এবং সে আবার ফিরতে চায়। অ্যাডাম জাম্পাকে দলে যুক্ত করায় আমাদের দলীয় সমীকরণে কিছু পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন ফিরতে এতটা আগ্রহী, তখন তাকে দলে ফেরানোর সব সম্ভাবনাই আমরা বিবেচনা করতে চেয়েছি।’। তাঁর মতে, প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমে সব ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া রিশাদের সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতার প্রমাণ। গত গ্রীষ্মে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

নতুন মৌসুমে হোবার্টের স্পিন আক্রমণ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিমস। তিনি বলেন, দলে এখন দুজন উচ্চমানের লেগস্পিনার হিসেবে রিশাদের সঙ্গে রয়েছেন অ্যাডাম জাম্পা। তাদের বোলিংয়ের শক্তির জায়গা আলাদা হওয়ায় কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল সাজানোর বাড়তি সুযোগ পাবে দল। মাঝের ওভারগুলোতে রিশাদের বিধ্বংসী বোলিং গত মৌসুমে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল। এখন জাম্পার সঙ্গে রিশাদের উপস্থিতি বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে এবং কৌশলগত নমনীয়তা বাড়াবে বলে মনে করেন এই হাই পারফরম্যান্স ম্যানেজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা