বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের মাঠে বুধবারের রাতটি দুঃস্বপ্নের মতো কেটেছে শেফিল্ড ইউনাইটেডের জন্য। নাটকীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়েছে তারা। ম্যাচের মূল আকর্ষণ বা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর বিতর্কিত লাল কার্ড। রেফারির এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়, যা মেনে নিতে পারছেন না শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে শেফিল্ড। পরাজয়ের চেয়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এখন চারদিকে চলছে মূল আলোচনা।

ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়ার পর শেফিল্ড দারুণভাবে খেলায় ফিরেছিল। কিন্তু ৪৪ মিনিটে চেলসি থেকে ধারে খেলা পোর্টসমাউথ উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করার অভিযোগে হামজাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। মাত্র নয় মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে ম্যাচের বাকি দীর্ঘ সময় শেফিল্ডকে ১০ জন খেলোয়াড় নিয়েই লড়তে হয়েছে। মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। ফলে প্রায় পুরো একটি অর্ধে ১০ জন নিয়ে লড়তে বাধ্য হয় শেফিল্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির নিরপেক্ষতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, রায়ান যখন নাটমেগ করার চেষ্টা করছিলেন, তখন হামজার সঙ্গে তার ধাক্কা লাগে। ওয়াইল্ডারের ভাষায়, হামজা আসলে কোথায় যাবেন? তিনি কি কোনো অদৃশ্য চরিত্র যে হঠাৎ উধাও হয়ে যাবেন? তার মতে, প্রতিপক্ষ খেলোয়াড়দের চাপে পড়ে রেফারি অলিভার ল্যাংফোর্ড আগে সিদ্ধান্ত না নিলেও পরে তা বদলে ফেলেন, যা শেফিল্ডের জন্য চরম অবিচার। রেফারি অলিভার ল্যাংফোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুঁসেছেন শেফিল্ড বস ওয়াইল্ডার। সেখানে হামজার সরে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার কোনো ন্যূনতম সুযোগই ছিল না। রেফারির আচরণের বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করে শেফিল্ড বস বলেন, ‘হামজা কোথায় যাবে।

শুধু লাল কার্ডই নয়, ম্যাচের শেষ দিকে পেনাল্টি বক্সের ভেতর শেফিল্ডের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরার মতো স্পষ্ট ঘটনায় রেফারি কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন ওয়াইল্ডার। তিনি মনে করেন, এমন ধারাবাহিকতাহীন ও অসম রেফারির সিদ্ধান্তগুলো তাদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। তবে ডিফেন্সের ভুল আর শেষ মুহূর্তের গোল সব ওলোটপালোট করে দেয়।

এই হারের ফলে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে শেফিল্ড ইউনাইটেড। ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা ১৫ নম্বর অবস্থানে রয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমে শেফিল্ডের জার্সি গায়ে তিনটি ম্যাচ খেললেও এখন পর্যন্ত গোলের দেখা পাননি হামজা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা