বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

ভারতে ট্রাকের ধাক্কায় ১২ জন নিহত, আহত ২৭

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দিরগামী সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৭ জন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার রাত দেড়টার দিকে ছিননোর দিক থেকে মন্দিরমুখী একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে পথচারী ও দোকানপাটের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি অতিরিক্ত পণ্যবোঝাই অবস্থায় ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাধারণ মানুষ ও দোকানগুলোর ওপর আছড়ে পড়ে। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত অ্যাম্বুলেন্স পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়।

নবরাত্রি উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট সড়কে পুলিশি চেকপোস্ট ও ব্যারিকেড থাকা সত্ত্বেও মালবাহী ট্রাকটি কীভাবে সেখানে প্রবেশ করল, পুলিশ তা খতিয়ে দেখছে। একই সাথে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতে পরিবহন দপ্তরের একটি বিশেষ দল তদন্ত কাজ চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা