বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশকে জরিমানা আইসিসির

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুতেই জোড়া ধাক্কা খেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর এবার মন্থর বোলিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হারের পর এবার ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

সোমবারে (১৯ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত শনিবার আবুধাবিতে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এর ফলে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেন। সংস্থার আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট সময়ে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের ঘাটতির জন্য ৫ শতাংশ জরিমানার নিয়ম রয়েছে।

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় নিজেদের ভুল স্বীকার করে শাস্তির প্রস্তাব মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। উল্লেখ্য, ওই ম্যাচে জিম্বাবুয়ের তোলা ২৭১ রানের জবাবে হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে পরাজিত হয়। ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা