বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনমন্ত্রী

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে বা দলের সিদ্ধান্তের বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ঠিক করে দেবেন। প্রতিটি ইউনিয়নের সার্বিক পরিস্থিতি এবং প্রার্থীদের কার্যক্রমের প্রতিবেদন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে সক্ষম এমন যোগ্য প্রার্থীদেরই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে।

দলকে সবচেয়ে বড় আমানত হিসেবে অভিহিত করে আসাদুজ্জামান বলেন, দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে কেউ যদি নিজের ব্যক্তিগত স্বার্থে বিকল্প অবস্থান নেন কিংবা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে দলের। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় অংশ নেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের ওপর জোর দেন আইনমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা