বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক

Reporter Name / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে কড়া বার্তা দিয়েছেন সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কোনো ফাঁকফোকর খুঁজে বের করে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করতে। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, মামলা করা হলে তিনি নিজেই আত্মসমর্পণ করে কারাগারে যেতে প্রস্তুত রয়েছেন।

ইশরাক হোসেন জানান, তার প্রসঙ্গে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম মাদকের ভয়াবহতা বা প্রতিকার নিয়ে কোনো কথা না বলে উল্টো তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের সন্ধানে মনোযোগী ছিলেন। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, আমি নাহিদকে ‘নতুন বন্দোবস্তের’ ধারক মনে করতাম, কিন্তু মাদকের মতো ইস্যুতে কার্যকর পদক্ষেপের পরিবর্তে এমন রাজনৈতিক মনোভাব হতাশাজনক। ইশরাক স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এমন মানসিকতায় কোনো নতুন বন্দোবস্ত আশা করা সম্ভব নয় এবং এই পার্টির ভবিষ্যৎ শূন্য। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল।

নিজের ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, একজন আইনপ্রণেতা হিসেবে পুলিশ নিয়ে মাদক নির্মূলে অভিযান চালাতে গিয়ে যদি তাকে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়, তবে তিনি তাতে রাজি। তিনি আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে বলেন, নাহিদ সাহেব যেন তাকে মামলা দিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। এর আগে, গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।

ফেসবুক পোস্টে তিনি আরেকটি ঘটনা উল্লেখ করে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক ব্যক্তি তাকে ফোন করে মাদক সমস্যার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইশরাক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক পরিবর্তনের ধারাটি ভিন্ন হওয়া প্রয়োজন। যারা মাদকের বড় ডিলার বা বিক্রেতা হিসেবে কাজ করছে, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসবে না, তাই এখন ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতিতেই প্রতিকার খুঁজতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা