বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সব ধর্মের মানুষের সম্মিলিত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ধারণ করে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। মঙ্গলবার রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় এমন প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন।

তারেক রহমান তার বক্তব্যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান। সেজন্য আপনারা দেখেছেন যে, কৃষকদের কৃষিঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছি। কৃষক কার্ড ইনশাআল্লাহ চালু করে ফেলেছি।

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে কাজ করাই বর্তমান সরকারের লক্ষ্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা যারা বাংলাদেশে আছি, এই দেশ আমাদের সবার। উপস্থিত জনতার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সকলে মিলে পরিশ্রম করে একটি প্রত্যাশিত দেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তার প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের যে মানুষ আছেন, তাদের একটি উৎসব আজকে—শারদীয় দুর্গাপুজা উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা