বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রাজ্য নেতারা: নিউ মেক্সিকোর নাম বদলাতে চান ট্রাম্প, কড়া

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার দাবি নতুন করে সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরও দাবি করেন, প্রস্তাবিত এই নতুন নাম রাজ্যটির সম্মান ও কদর বহুগুণ বাড়িয়ে দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অংশ হয়েও কোনো রাজ্যের নামে ‘মেক্সিকো’ থাকা সমীচীন নয়। তার মতে, নাম পরিবর্তনের ফলে ওই অঞ্চলে জমির মূল্য ও মানুষের আয় বাড়বে। পাশাপাশি নাগরিকদের মধ্যে দেশের প্রতি গর্ববোধ জাগ্রত হবে এবং আমেরিকান পতাকাকে সালাম জানানোর সময় তারা নতুন এক আত্মতৃপ্তি পাবেন। ভৌগোলিক স্থানের নামে অন্য দেশের প্রতিফলন না রেখে সেখানে আমেরিকান নাম ব্যবহারের যে প্রচারণা ট্রাম্প দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন, এটি তারই ধারাবাহিকতা। অতীতেও তিনি মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ এবং ওন্টারিও হ্রদের নাম ‘আমেরিকা হ্রদ’ করার প্রস্তাব দিয়েছিলেন। তিনি যোগ করেন, ‘বাসাবাড়ির দাম ও মানুষের আয় বাড়বে এবং আমাদের লাল-সবুজ পতাকাকে। এর আগেও এমন প্রস্তাব রেখেছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক এই বার্তাটি তার সেই পুরোনো প্রস্তাবকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

তবে ট্রাম্পের এই অযৌক্তিক প্রস্তাব নিউ মেক্সিকো রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজ্যের ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়ের ওপর আঘাত হিসেবে দেখা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের নেতারা। ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুহান গ্রিশামের কার্যালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাজ্যের আত্মপরিচয় ও দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে কোনো আপস করা হবে না।

এই বিতর্কে খোদ ট্রাম্পের দলের নেতাদের সমর্থনও পাওয়া যায়নি। অঙ্গরাজ্যটির আগামী নির্বাচনে গভর্নর পদের লড়াইয়ে থাকা রিপাবলিকান প্রার্থী গ্রেগ হাল গত মাসেই সাফ জানিয়ে দিয়েছেন, নিউ মেক্সিকোর কোনো নতুন নামের প্রয়োজন নেই। ডেমোক্র্যাট প্রার্থী ডেব হাল্যান্ডসহ অন্যান্য শীর্ষ নেতারাও এই ধারণাটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।

আইনত কোনো রাজ্যের নাম পরিবর্তন করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে কোনো রাজ্যের নাম বদলে ফেলার সুযোগ নেই। এর জন্য নিউ মেক্সিকো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় আইনসভার আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয়, যা এই পরিস্থিতিতে কার্যত অসম্ভব বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা