মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান রাজবাড়ীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ ব্যবসায়ী নেতা, হামলাকারী শনাক্ত ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়, মিরপুর টেস্টেই শান্তর নজর হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়

কক্সবাজারে পর্যটক হোটেল থেকে তিন শতাধিক পর্যটককে উদ্ধার

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলায় পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন, যা মুহূর্তেই তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। তবে হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, পার্কিং এলাকায় থাকা জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ হোটেলের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে এবং কর্মীদের সময়োচিত পদক্ষেপে বড় দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ১৭ অক্টোবর উখিয়ার ইনানীতে ১০ পর্যটকের মৃত্যুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে শহরের আরেকটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি পর্যটন এলাকায় হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে জনমনে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা