বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

১৯৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল এনসিপি

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়। নতুন এই কমিটিতে আগের মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদগুলো বিলুপ্ত করে এর পরিবর্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিবের মতো পদ সৃষ্টি করা হয়েছে।

পুনর্গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আখতার হোসেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যুগ্ম সদস্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

বিভিন্ন সম্পাদকীয় পদেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্পাদক তাহসীন রিয়াজ, সহ-আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন, দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং সহ-আইন সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির এবং তার সহযোগী হিসেবে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন রয়েছেন। শিক্ষা সম্পাদক পদে ফয়সাল মাহমুদ শান্ত এবং তার সহযোগী হিসেবে সাকিব শাহরিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংগঠনিক কাঠামোয় বিভিন্ন বিভাগের জন্য পৃথক নেতৃত্ব ঠিক করা হয়েছে। ঢাকা বিভাগ (উত্তর) থেকে সাইফুল্লাহ হায়দার (সম্পাদক) ও শওকত আলী (সহ-সম্পাদক), চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ) থেকে এ.এস.এম. সুজাউদ্দীন ও জাওয়াদুল করিম, রাজশাহী বিভাগ থেকে ইমরান ইমন ও সাকিব মাহাদী, চট্টগ্রাম বিভাগ (উত্তর) থেকে নাজিদ নওরোজ শাহ ও জাহিদুল ইসলাম সৈকত, রংপুর থেকে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ ও মোশাররফ হোসেন, সিলেট থেকে প্রকৌশলী কামরুল আরিফ ও নাহিদ উদ্দিন তারেক, খুলনা থেকে শাহরিন ইরা ও মোল্যা রহমতুল্লাহ, বরিশাল থেকে ড. শামীম হামিদী ও কাজী সালমান এবং ময়মনসিংহ থেকে মিয়াজ মেহেরাব তালুকদার ও তানহা শান্তা দায়িত্ব পেয়েছেন। ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু কাজ করবেন। এছাড়াও ঢাকা বিভাগে ডায়াস্পোরা শাখায় রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত, তারেক রেজা সাংগঠনিক সম্পাদক এবং রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন, আলমগীর চৌধুরী আকাশ সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা, সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা এবং মিডিয়া সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত ও সহ-মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়েছে।

ধর্ম সম্পাদক হিসেবে মাওলানা সানাউল্লাহ খান, সহ-ধর্ম সম্পাদক সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। এছাড়া গণশিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান, সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান, সহসংস্কৃতি সম্পাদক মেহেরাব সিফাত, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেল উল আলম, সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম এবং প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা