বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

ইরান থেকে বিশেষজ্ঞ সরানোর খবর নাকচ করল রাশিয়া

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ইরানে অবস্থানরত রুশ কূটনীতিক এবং দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর পুরোপুরি নাকচ করেছে মস্কো। তেহরানে অবস্থিত রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং স্বাভাবিক নিয়মেই সেখানে সব কার্যক্রম চলছে।

এর আগে রাশিয়ার সংবাদমাধ্যম ভেদোমোস্তি জানিয়েছিল, বেশ কিছু টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিল যে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ওই স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে শনিবার রুশ দূতাবাস এই দাবিগুলোকে ভিত্তিহীন ও ভুয়া হিসেবে অভিহিত করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন তৈরি হয়। এছাড়া বিভিন্ন সময়ে হামলার আশঙ্কার মুখে থাকা এই স্থাপনাটিতে গত জুলাই মাসের স্যাটেলাইট চিত্রে কিছু ক্ষয়ক্ষতির চিহ্নও পরিলক্ষিত হয়েছিল। এসব পরিস্থিতির মধ্যেই কর্মী সরানোর খবরটি সামনে এলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা