সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে এবং আরও তিনটি ইউনিট গন্তব্যের পথে রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।