নরসিংদীর রায়পুরা উপজেলায় আন্তঃজেলা বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে: আইজিপি। হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ১২৩৩।
সোমবার দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর।
পুলিশ কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে এই বিপুল পরিমাণ গুলি পাওয়া যায়। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্নে হাসিতে ফেটে পড়লেন স্যামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে জানিয়েছেন যে, ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের জন্য তিনি এই গুলিগুলো পরিবহন করছিলেন।
বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিমানবন্দরে বিশৃঙ্খলা: আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর।
পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং এর সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। গোপালগঞ্জে মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২৫। হাঁসের ঢঙে হাঁটবে-খেলবে ছোট্ট রোবট ‘মাইক্রোডাক’।