সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা রয়্যাল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক গোলযোগের কারণে মহাসড়কের পাশে থামানো হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান। ২০ বছর পর বেসরকারি খাত থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি। চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় দুই নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি মেরামতের কাজ চলাকালীন যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে চলে যায়। বিশ্লেষণ / ইসরায়েলের নির্বাচনকে ‘সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ’ বলা হচ্ছে কেন। চট্টগ্রামে বিকল বাস থেকে নামা যাত্রীদের ওপর উঠে গেল লরি, নিহত ৫।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। দক্ষিণ সিরিয়ায় জর্ডানের বিমান হামলা।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে।
তারা হলেন নেত্রকোণার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা আজহারুল (৪২), তার স্ত্রী ফাতেমা (৪০), তাদের সন্তান রাকিব (৮) এবং একই উপজেলার বড়কান্দা গ্রামের বাসিন্দা আবুল হোসেন। নিহত আরেক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত আটজন যাত্রীকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। পুলিশ লরিটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ব্যালন ডি’অর জিতে টটেনহ্যামকে স্মরণ কেইনের।