মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এই আকস্মিক গোলযোগের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, এখন পর্যন্ত এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।