শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রায়হান হত্যায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, পলাতক পাঁচ অভিযোগে জড়িত ব্যক্তি ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন সরকারি নীতিমালা ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’, বলছে কাতার যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইট মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট লাগানোর সময়সীমা বাড়ানোর প্রস্তাব বিআরটিএ-এর যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকা প্রধানমন্ত্রীর বিমান, নেমে এলেন যাত্রীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুতে দিশেহারা পরিবার, খুঁজছে উত্তরের সন্ধি জামায়াত আমির |: মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্বে আপস নয় ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

যান্ত্রিক ত্রুটির কারণে টোকিওতে আটকে প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইট

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চার দিনের সরকারি সফর শেষ করে বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করতে পারেনি। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি আর যাত্রা শুরু করেনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি বোর্ডিং প্রক্রিয়া শেষ করে টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত ভেসে ওঠে। পাইলট বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটি বোর্ডিং শেষে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার মূলত অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। এই যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি কারিগরি দল কাজ শুরু করেছে। ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে কারিগরি টিম উড়োজাহাজটির মেরামত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এটি ডানার উত্তোলনক্ষমতা কমিয়ে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করে তুলতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ফ্লাইটটির পরবর্তী সংকেতের অপেক্ষায় বিমানবন্দরেই অবস্থান করছেন। পুরো বিষয়টি এখন কারিগরি পরীক্ষার ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা