শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার দৌড়ে ৫টি বোর্ডকে পেছনে ফেলল নটরডেম দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এখন পুলিশ ক্যাম্প এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ ৪ নভেম্বরের মধ্যে ইরানে নতুন মার্কিন হামলার শঙ্কা প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পাশাপাশি লার্নিং টয় চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে কলির সাফল্য রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজ কিশোর রিকশাচালকের সন্ধান মিলল ধানক্ষেতে নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শূন্য এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার

প্রাথমিক স্তরে পাঠ্যবইয়ের পাশাপাশি লার্নিং টয় চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক লার্নিং টয় বা শিক্ষণীয় খেলনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। শ্রেণিকক্ষে খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের সুযোগ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষেই খেলাধুলার ছলে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সরকার সেই অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় খেলনা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষকদের পাঠদানকে আরও সহজ ও আনন্দময় করে তুলবে।

বয়স ও শ্রেণি বিবেচনায় শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট ও ব্যাডমিন্টনের মতো বিভিন্ন কার্যক্রমে তাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে গান, কবিতা ও নাটকের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে। গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে গণিত অলিম্পিয়াড, কুইজ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের পরিসর আরও বিস্তৃত করা হবে এবং ভবিষ্যতে রোবোটিক্স ও প্রোগ্রামিংভিত্তিক প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ার মূল কারিগর তোমরাই। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা বিজয়ী হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা