সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ: স্বচ্ছ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে আমিরাত? ঢাকার যানজট ও হকার সমস্যা নিরসনই বড় চ্যালেঞ্জ: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন ঢাকার দুই সিটিতে নাসির ও আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির ভারত নিয়ে সবসময় চিন্তার দরকার নেই, নিজেদের কথাও ভাবতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকের মৃত্যু প্রেক্ষাপট: সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনের জনগণের বিজয় সুনিশ্চিত, হুথিদের সমর্থনে বার্তা ইরানি নেতৃত্বের

আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক: রাশেদ খাঁন

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের বিমূর্ত প্রতীক হিসেবে শহীদ আবরার ফাহাদকে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ে আবরার ফাহাদ আমাদের চেতনার ও সাহসের বাতিঘর হয়ে আছেন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি।

এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দলটি কি প্রকৃতপক্ষে আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে? যদি তারা শহীদের চেতনা লালন করত, তবে যারা তাকে হত্যা করেছে, সেই খুনিদের আইনজীবী শিশির মনির কীভাবে জামায়াতের বড় নেতা হন? তিনি আরও যোগ করেন, যদি তারা ন্যায়বিচার চাইত, তবে শিশির মনিরকে কোনোভাবেই দল থেকে মনোনয়ন দেওয়া হতো না।

কবর জিয়ারতের সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মুস্তাফিজুর রহমান সুমসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা