বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমির |: মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্বে আপস নয় ের জবাব -: তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী: যে যখনই আসুক, আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিফ সাউরির মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রশাসন সুনামগঞ্জ শহরে অকেজো দেড় শতাধিক সিসি ক্যামেরা: বাড়ছে অপরাধের আতঙ্ক টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের ট্রেন চলাচল টাইব্রেকারে রুলির বীরত্বে ইএফএল কাপের শেষ আটে ম্যান সিটি মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি

আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক: রাশেদ খাঁন

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের বিমূর্ত প্রতীক হিসেবে শহীদ আবরার ফাহাদকে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, দেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ে আবরার ফাহাদ আমাদের চেতনার ও সাহসের বাতিঘর হয়ে আছেন। তাকে নিয়ে আমরা গর্ববোধ করি।

এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দলটি কি প্রকৃতপক্ষে আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে? যদি তারা শহীদের চেতনা লালন করত, তবে যারা তাকে হত্যা করেছে, সেই খুনিদের আইনজীবী শিশির মনির কীভাবে জামায়াতের বড় নেতা হন? তিনি আরও যোগ করেন, যদি তারা ন্যায়বিচার চাইত, তবে শিশির মনিরকে কোনোভাবেই দল থেকে মনোনয়ন দেওয়া হতো না।

কবর জিয়ারতের সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মুস্তাফিজুর রহমান সুমসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা