ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে। হুথিদের এই সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি বক্তব্য পুনর্ব্যক্ত করেন, যেখানে খামেনি বলেছিলেন—হুথিদের দৃঢ় প্রতিরোধ তাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এদিকে, দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ হুথিদের এই সাফল্যে ইরান সরকারের সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির ওপর নির্ভরতা কাটিয়ে মুসলিম দেশগুলোর উচিত ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়া।