বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নেই: মাহদী আমিন

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি স্পষ্ট করেছেন যে, আইন নিজস্ব গতিতে চলবে এবং অপরাধীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে বলেও তিনি জানান। রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি মিরপুরের রাড্ডা ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন। রোববার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের ফ্লাইটে প্রধানমন্ত্রী দুবাই পৌঁছান এবং পরবর্তীতে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হন। পাঁচ দিনের নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ প্রদানসহ মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন। ২৭ সেপ্টেম্বর (রবিবার) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন। এর আগে, রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে রাত ২টায় এমিরেটসের ‘ইকে-৫৮২’ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন জানান, বিশ্বমঞ্চে তিনি বাংলাদেশের অমিত সম্ভাবনাকে অত্যন্ত সফলভাবে তুলে ধরেছেন। ভাষণে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা গুরুত্ব পেয়েছে। এছাড়া বোয়িংয়ের সঙ্গে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রকার চাপের মুখে নয়, বরং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ বিবেচনায় রেখেই এ চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে দেশের জাতীয় স্বার্থই ছিল সর্বোচ্চ অগ্রাধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা