বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

পিবিআই কর্মকর্তাদের জন্য ফরেনসিক প্রশিক্ষণ শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ‘অ্যাপ্লিকেশন অব ফরেনসিক সায়েন্স ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশনস: ফ্রম ক্রাইম সিন টু দ্য কোর্টরুম’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে পিবিআইয়ের ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলমান এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে সভাপতিত্ব করেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার একটি বড় অংশের সঙ্গে সরাসরি যুক্ত। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের জ্ঞান, গবেষণা ও বিশেষায়িত দক্ষতা দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগুক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উপাচার্য ড. আমানুল্লাহ তদন্ত কার্যক্রমে ফরেনসিক বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি ছোট আলামতও মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, সংরক্ষণ, পরীক্ষাগারে বিশ্লেষণ এবং আদালতে উপস্থাপনের প্রতিটি ধাপে বৈজ্ঞানিক সতর্কতা অবলম্বন অপরিহার্য। তিনি বর্তমান সময়ের সাইবার ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় ডিএনএ বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিকে তদন্তের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর সীমাবদ্ধতা এবং প্রাপ্ত তথ্যের সঠিক ব্যাখ্যা ও প্রমাণের আইনি গ্রহণযোগ্যতা সম্পর্কে তদন্ত কর্মকর্তাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে অপরাধের ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ সংঘটনের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ডিজিটাল ডিভাইস ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে তদন্তে ডিজিটাল আলামতের গুরুত্বও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, ফরেনসিক প্যাথলজি, ডিজিটাল ফরেনসিক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তদন্তে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান উপাচার্য। ভবিষ্যতে আইন প্রয়োগকারী সংস্থা ও পেশাজীবীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি।

পাঁচ দিনব্যাপী এই কোর্সে অপরাধস্থল ব্যবস্থাপনা, আলামত সংগ্রহ ও প্যাকেজিং, চেইন অব কাস্টডি, ফরেনসিক প্যাথলজি ও টক্সিকোলজি এবং ডিজিটাল প্রমাণ ব্যবহারের কৌশলসহ বিভিন্ন বিষয়ে মোট ২৪টি সেশন অনুষ্ঠিত হচ্ছে। এসব সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়, পিবিআই, সিআইডি এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র জেলা জজ আবু সায়েদ দিলজার হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড. মো. মতিয়ার রহমান, আইএফএসসিএস-এর প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম, অতিরিক্ত ডিআইজি জান্নাতুল হাসান, যুগ্ম-সচিব ড. উম্মে শারাবান তাহুরা, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমানসহ সংশ্লিষ্ট খাতের অনেক বিশেষজ্ঞ। স্পেশাল ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সিআইডির সাথী রানি শর্মা, ক্রাইম সিন ইউনিটের গাজী গোলাম দস্তগীর, সিআইডির ফরেনসিক ইউনিটের এ বি এম আতিকুর রহমান।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ড. হেলেন আরওয়াকার অনলাইনে ফরেনসিক প্রমাণের তাৎপর্য ও প্রভাব নিয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। উদ্বোধনী পর্বে সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খাতুনে জান্নাত। এ সময় ডিআইজি সুজায়েত ইসলাম, ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি আলিমুজ্জামান, কোর্স পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার সামিরা সুলতানা ও সমন্বয়ক মো. আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের স্কুল অব ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিসের ফরেনসিক স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন আরওয়াকার অনলাইনে ‘‘সিগনিফিকেন্স এন্ড ইমপ্যাক্ট অব ফরেনসিক ইভিডেন্স’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা