যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে জুনায়েদ গাজী নামের চার বছর বয়সি এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি স্থানীয় বাসিন্দা শহিদুল গাজীর ছোট ছেলে। এ সময় নদীতে পানির স্রোত বেশ প্রবল ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় ভাই ছয় বছর বয়সি বায়েজিদের সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। স্রোতের টানে সে তলিয়ে যেতে থাকলে বড় ভাই তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। বায়েজিদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ তার বড় ভাই বায়েজিদের (৬) সঙ্গে নদীতে গোসল করতে নামে। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতে তলিয়ে যায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।