বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

নয়াদিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক বৈঠক

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূতরা এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠকে মিলিত হয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশল, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, এই বৈঠকে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশগ্রহণ করেন। ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই আয়োজনের দায়িত্বে ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তার কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ায় দায়িত্বরত সব মার্কিন রাষ্ট্রদূতকে এক ছাদের নিচে পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় সার্জিও গোর আরও জানান, ভারতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের এই আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যান্য কূটনীতিকরাও নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। রুবিওসহ বেশ কয়েকজন প্রতিনিধি এক্সবার্তায় এই ১১টি দেশে দায়িত্বরত মিশনপ্রধানদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার বিষয়টি তুলে ধরেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আঞ্চলিক এই সমন্বয় মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি ও কূটনীতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা