বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ লক্ষ্য করে হামলাটি চালানো হয়। প্রাথমিক তথ্য মতে, এই হামলায় মোট ১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন আহত হয়েছেন। রোববার রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী রয়েছেন, যারা বর্তমানে রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত পরিচয়ের তথ্য তুলে ধরা হয়েছে। কিং আব্দুল্লাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আপাতত স্থিতিশীল। তারা হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং প্রবাসী কর্মী মো. ওমর ফারুক। দূতাবাস প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন। এছাড়া ন্যাশনাল গার্ড হাসপাতালে নওগাঁর সাফকাত রহমান ও কুমিল্লার মো. দাউদুল ইসলাম এবং রিয়াদ মেডিক্যাল হাসপাতালে ঢাকার দুই বাসিন্দা মো. সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যান্য হাসপাতালের মধ্যে প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে ঢাকার মো. আব্দুল্লাহ, কিংডম হাসপাতালে মো. রফিক মিয়া এবং কিং খালেদ মেডিক্যাল সিটিতে ইসমাইল হোসাইন, মো. মিসবাহ উদ্দিন হীরক ও মো. রায়হানুল ইসলাম সেবা নিচ্ছেন। সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় ঢাকার আরমান হোসেনসহ তিন প্রবাসী কর্মী ভর্তি রয়েছেন। অন্যদিকে, প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন হলেন সালমা আক্তার, মো. শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ এবং সোহবে সাদেক মো. শাহজাহান সরকার।

এছাড়া এজতাহ সনদ হাসপাতালে মো. আসাদুল ইসলাম ও মো. জামাল; সুলাইমান ফকিহ হাসপাতালে নাজমা আক্তার এবং সুলাইমান আলহাবিবের আলসাহাফা শাখায় উমায়ের ও আব্দুল্লাহ কামিল চিকিৎসাধীন আছেন। দূতাবাস আহতদের চিকিৎসা সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা