বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপের দায়ে ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে অনাকাঙ্ক্ষিত বিদেশি প্রভাব বিস্তারের অভিযোগে ১৩ হাজারের বেশি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্ল্যাটফর্মটির গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগের তথ্যমতে, এসব অ্যাকাউন্ট ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন তিনটি ভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চিহ্নিত নেটওয়ার্কগুলো ভুয়া পরিচয় ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট তৈরি ও প্রচার করছিল। এসব কার্যক্রমের মূল লক্ষ্যবস্তু ছিল রাজনৈতিক বিভিন্ন দলের প্রার্থী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তবে কোন দেশের নেটওয়ার্ক থেকে ঠিক কতটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করেনি এক্স।

নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের ‘অথেনটিসিটি পলিসি’ বা সত্যতা যাচাই নীতিমালা নিয়মিত কার্যকর করা হচ্ছে বলে এক্স কর্তৃপক্ষ দাবি করেছে। তাদের মতে, সমন্বিতভাবে ভুয়া পরিচয়ে পরিচালিত প্রভাব বিস্তারকারী গোষ্ঠী কিংবা স্প্যাম ছড়ানো নেটওয়ার্ক—উভয়ের বিরুদ্ধেই তারা ব্যবস্থা নিচ্ছে। মূলত প্ল্যাটফর্মের অখণ্ডতা এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার লক্ষ্যে এই নিরাপত্তা অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় প্রভাব বিস্তারের অভিযোগে ইরান-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের কার্যক্রমও বন্ধ করা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য কিংবা ইরানভিত্তিক ওই নেটওয়ার্কের সুনির্দিষ্ট অ্যাকাউন্টের সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মটি জোর দিয়ে বলেছে যে, যেকোনো ধরনের সমন্বিত অপপ্রচার এবং নীতিমালা লঙ্ঘনকারী কার্যক্রম চিহ্নিত ও বন্ধ করতে তাদের নিরাপত্তা দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা