বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক অভিযানের অংশ হিসেবে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার মা’ হিসেবে পরিচিত এই বোমাটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক অস্ত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে।

মার্কিন সামরিক বাহিনীর পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতি-নির্ধারকদের জন্য যেকোনো পরিস্থিতিতে বিভিন্ন ধরনের বিকল্প সামরিক পদক্ষেপ প্রস্তুত রাখা হয়। এর মধ্যে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত থাকে। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেন, মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করার জন্য অত্যন্ত শক্তিশালী বোমার প্রয়োজন হয়, যার জন্য এই ‘মাদার অব অল বোম্বস’ সবচেয়ে কার্যকর বিকল্প হতে পারে।

তবে এই বোমাটির কার্যকারিতা নিয়ে মার্কিন বাহিনীর ভেতরেই নানা সংশয় রয়েছে। ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এটি কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে কর্মকর্তাদের মাঝে প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জিবিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। তা সত্ত্বেও, ইরানের পিকাক্স পর্বতের নিচে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করার মতো সক্ষমতা এই বোমাটির নেই বলেই ধারণা করা হচ্ছে। আল আরাবিয়ার তথ্যানুসারে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর বিরুদ্ধে এর প্রকৃত কার্যকারিতা নিয়ে খোদ মার্কিন সামরিক মহলেই বিতর্ক চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা