বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার

যুদ্ধের খরচ চালাতে ইইউর কাছে ৭০ বিলিয়ন ইউরো চান

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে আগামী বছর যুদ্ধের ব্যয় মেটাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের কাছে অতিরিক্ত ৭ হাজার কোটি ইউরো (প্রায় ৭ হাজার ৯০০ কোটি ডলার) আর্থিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রাসেলসে আয়োজিত ইইউ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই অতিরিক্ত বরাদ্দের জোর দাবি জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৬ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের কাছে আগামী বছর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তার জন্য ইউক্রেনকে অতিরিক্ত ৭ হাজার কোটি ইউরো (৭ হাজার ৯০০ কোটি ডলা।

সম্মেলনে বক্তব্য রাখার সময় জেলেনস্কি স্পষ্ট করেন যে, আগামী বছর যুদ্ধ পরিচালনার জন্য সার্বিকভাবে ১৫৫ বিলিয়ন ইউরো প্রয়োজন হবে। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত, সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিরোধ ব্যবস্থা ধরে রাখতে ইইউর কাছ থেকে অন্তত ৭০ বিলিয়ন ইউরো পাওয়া জরুরি। তিনি এই সহায়তার পরিমাণকে একটি বাস্তবসম্মত হিসাব হিসেবে উল্লেখ করেছেন। আর প্রতিরক্ষা, অস্ত্র এবং আমাদের প্রতিরোধক্ষমতা বজায় রাখার জন্য আপনাদের কাছ থেকে আমাদের আরও অন্তত ৭০ বিলিয়ন ইউরো প্রয়োজন। জেলেনস্কি আরও বলেন, ‘এটি বাস্তবসম্মত অর্থের পরিমাণ। এটি রাশিয়াকে প্রতিহত করতে আমাদের সাহায্য করবে। ইউক্রেনকে দীর্ঘমেয়াদে কার্যকরভাবে সহায়তা করার জন্য এখানে আমাদের আবারও অর্থের পরিমাণ বাড়াতে হবে।

ইউক্রেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তাকারী জোট হিসেবে ইইউ বর্তমানে কিয়েভকে ৯০ বিলিয়ন ইউরোর একটি ঋণের কিস্তি প্রদান করছে, যার মূল লক্ষ্য ছিল ২০২৭ সাল পর্যন্ত দেশটির আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করা। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জও ইউক্রেনের জন্য অর্থসংস্থানের তাগিদ দিয়ে জানিয়েছেন, আসন্ন শীতকালসহ আগামী বছরজুড়ে ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। তবে ইউক্রেনের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, রাশিয়ার ধারাবাহিক হামলায় দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বাজেটে এখনো বড় ধরনের অর্থসংকট দেখা দেবে। কূটনীতিকেরা জানিয়েছেন, ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা ডিসেম্বর মাসে এ বিষয়ে আলোচনা করতে পারেন। তবে এ বিষয়ে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। কারণ, জব্দ করা সম্পদের অধিকাংশই বেলজিয়ামে রাখা হয়েছে এবং দেশটি এই সম্পদ ব্যবহারের বিরোধিতা করছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের অন্যান্য আন্তর্জাতিক সহায়তাকারী—যেমন যুক্তরাজ্য, কানাডা ও জাপান—কে আরও অর্থ দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যাতে ইউক্রেনের অর্থায়নের ঘাটতি পূরণ করা যায়।

ইইউ নেতাদের এই দুই দিনব্যাপী বাজেট সম্মেলনের মধ্য দিয়ে কিয়েভকে অর্থায়নের নতুন পথ খোঁজা হচ্ছে। একই সঙ্গে ইউরোপে বর্তমানে অবরুদ্ধ থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২০০ বিলিয়ন ইউরোর সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের দাবিও আবার নতুন করে জোরালো হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা