বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি

ফিলিস্তিনিদের জলপাই লুটের ফতোয়া ইসরাইলি ধর্মগুরুর

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি থেকে জলপাই সংগ্রহের বা লুট করার অনুমতি দিয়ে একটি ধর্মীয় ফতোয়া জারি করেছেন প্রভাবশালী ইসরাইলি রাবি ডভ লিওর। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-তে প্রচারিত এই নির্দেশনায় তিনি দাবি করেন, জলপাই সংগ্রহের মাধ্যমে ওই ভূমির ওপর ইহুদিদের মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পশ্চিম তীরের ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত লিওর ফিলিস্তিনিদের জমির বৈধ মালিক হিসেবে স্বীকার করতে নারাজ। তার অযৌক্তিক দাবি, এসব জমি ইহুদিদের কাছ থেকে কেনা হয়নি, তাই তা ‘চুরি করা সম্পত্তি’। তার যুক্তি হলো, তারা ইসরাইলি জনগণ কিংবা কোনো ইহুদির কাছ থেকে জমিগুলো কেনেননি; তাই এসব জমি আসলে ‘চুরি করা সম্পত্তি’।

ইহুদি ধর্মীয় আইনের মনগড়া ব্যাখ্যা দিয়ে রাবি লিওর দাবি করেছেন যে, চুরির মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর সম্ভব নয়। তার মতে, ফিলিস্তিনিরা নিজেদের জমিতে গাছ লাগালেও তাতে তাদের কোনো আইনি অধিকার নেই। তিনি আরও দাবি করেন, বছরের পর বছর জলপাইয়ের ফল ভোগ করার মাধ্যমে ফিলিস্তিনিরা গাছ রোপণের খরচের ক্ষতিপূরণ পেয়ে গেছেন। তাই বর্তমান পরিস্থিতিতে এসব জমি ও ফসল আইনত ‘প্রকৃত মালিক’ বা ইসরাইলিদের ফিরিয়ে দেওয়া উচিত। এই ফতোয়া কেবল বসতির আশপাশের জমিতেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং দূরবর্তী ফিলিস্তিনি এলাকা থেকেও জলপাই সংগ্রহের অনুমতি দিয়েছেন এই ধর্মগুরু।

অক্টোবর মাসে জলপাই সংগ্রহের মৌসুম চলাকালীন সময়ে এই ফতোয়া এমন একটি পরিস্থিতিতে এলো, যখন পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষক ও তাদের সম্পদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কৃষকদের শারীরিক নির্যাতন, জমিতে প্রবেশের পথ বন্ধ করা এবং জলপাই গাছ ধ্বংসের মতো ঘটনাগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি, ইসরাইলি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার অভিযোগ করে আসছে যে, এসব সহিংসতা বন্ধে ইসরাইলি কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

অভিযোগ রয়েছে যে, হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার বিষয়েও কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং যাতায়াতের যানবাহন নিয়মিতভাবে এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। তবে এসব আন্তর্জাতিক আইন ও চাপের তোয়াক্কা না করে ফিলিস্তিনিরা তাদের ভূমির ওপর নিজেদের অধিকার বজায় রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন এবং জমি দখলের যেকোনো অপচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করছেন। চলতি মাসেও ফিলিস্তিনিদের পাশাপাশি তাদের ঘরবাড়ি, কৃষিজমি ও অন্যান্য সম্পত্তিতে হামলার ঘটনা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা