সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলায় একটি যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর দেবহাটায় এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত শামীম সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে। ঘটনার পর নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ফজলুল হক আমিনি এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।