অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে করা দুদকের দুই মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি রোববার নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
এর আগে, অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত ২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুদক দুটি পৃথক মামলা দায়ের করেছিল।