বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরে বিয়ের আগেই তরুণীর মৃত্যু নিয়ে রহস্য

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আউগানখিল গ্রামের ব্যাপারী বাড়িতে বিয়ের পিঁড়িতে বসার আগেই মারিয়া আক্তার নামে আঠারো বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। আগামী ২৩ অক্টোবর তার বিয়ের তারিখ নির্ধারিত ছিল। ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা বিয়ের কেনাকাটার জন্য রামগঞ্জের সোনাপুর বাজারে গেলে ঘরে একাই ছিলেন ওই তরুণী। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। বিয়ের পিঁড়িতে বসার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন মারিয়া আক্তার (১৮) নামে এক তরুণীর। পারিবারিক কলহের জের ধরে গতকাল রোববার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মারিয়া।

পরিবারের সদস্যদের দাবি, মারিয়ার কোনো ধরনের সম্পর্ক বা ব্যক্তিগত কোনো ঝামেলার বিষয়ে তারা অবগত ছিলেন না। তবে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে যে, কোনো প্রেমঘটিত কারণ থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতেই বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা