হুতি বিদ্রোহীদের ক্রমাগত মারাত্মক হামলার মুখে পড়ে সৌদি আরবের বার্ষিক বড় বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ বা ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে আগামী বছরের নতুন তারিখ খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অফিশিয়াল ওয়েবসাইটের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মাহা বিনতে মিশারি আল সৌদ জানান, সম্মেলনে অংশ নেওয়া সদস্য, বক্তা, প্রতিনিধি এবং অংশীদারদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এবারের আয়োজনটি ছিল তাদের দশম ঐতিহাসিক আসর। তাই তারা নিশ্চিত করতে চেয়েছেন যে, আয়োজনের মান ও প্রভাব যেন কমিউনিটির প্রত্যাশা অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে থাকে। সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আদলে আয়োজিত এই সম্মেলনটি মূলত সৌদি আরবের হাইড্রোকার্বন-নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন ও খেলাধুলার মতো খাতে বিপুল বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার জন্য শত শত কোটি ডলার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাষ্ট্র-সমর্থিত এই সম্মেলনের আয়োজন করা হয়।
এবারের আসরে গুগল ও অ্যালফাবেটের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের সিইও লরেন্স ফিঙ্কের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিদের বক্তা হিসেবে থাকার কথা ছিল। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আনসারাল্লাহ নামে পরিচিত হুতিরা রিয়াদের বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক, সামরিক ও জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হওয়ার ঘটনা ঘটেছে, যা দেশটিতে নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।