বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক জাপানের জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেকের গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের যৌথ ঘোষণা সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো একযোগে এই অভিন্ন সতর্কবার্তা প্রকাশ করে। ইউরো নিউজের তথ্যমতে, এই তালিকায় রয়েছে ইসরাইল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, ইরান এবং দেশটির মদদপুষ্ট গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কার্যক্রম এবং ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। এতে করে আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিলসহ ভ্রমণ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কায় নাগরিকদের এখনই বিকল্প পরিকল্পনা তৈরির পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাসগুলো। সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল হিসেবে বর্ণনা করেছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে যে, অতীতে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যা বড় ধরনের হতাহতের পাশাপাশি যাতায়াত ব্যবস্থাকে ব্যাহত করেছিল। এসব হামলায় হতাহতের পাশাপাশি ভ্রমণেও গুরুতর বিঘ্ন ঘটেছে।

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার নাগরিকদের স্থানীয় সংবাদের ওপর নজর রাখার পাশাপাশি বড় ধরনের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলতে বলেছে। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের কর্মীদের এবং নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা