বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সুন্দরবন এলাকা পরিদর্শন ও মোংলা বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে দিনব্যাপী সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে তিনি সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন। সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরবর্তীতে নলিয়ান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করেন। সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সশস্ত্র গোষ্ঠী’র গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো পর্যটকদের। টানা ১০ ম্যাচে গোল কেইনের, নিশ্বাস ফেলছেন রোনালদোর ঘাড়ে।

সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর প্রধানমন্ত্রী মোংলা বন্দরের ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশগ্রহণ করেন। দিনের পরবর্তী কর্মসূচি হিসেবে তিনি মোংলা বন্দরের জেটি পরিদর্শন করেন এবং বিকেল ৩টার দিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এই সফর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়নে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রধানমন্ত্রীর জাপান সফর: ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে টোকিও।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, এই সফর স্থানীয় অবকাঠামোগত সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। পাশাপাশি এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। তাদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এই জনপদে বিকল্প কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় মোংলা বন্দরের বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। স্থানীয়দের বিশ্বাস, প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে।

দিনব্যাপী নানা কর্মসূচি শেষে বিকেলে মোংলা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় হেলিকপ্টারে তিনি মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টায় রাজধানীতে তার পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার ৪১ ওয়ার্ডে নেই পার্ক-খেলার মাঠ, শিশুর শারীরিক-মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। গুপ্ত ও পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন: রিজভী। কক্সবাজারে সাগরে তলিয়ে যাওয়া আরও একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা