বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত জটিলতায় মোট এক হাজার ২১৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১০৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৪ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৩৫ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন। প্রাদুর্ভাবের শুরু থেকে মোট এক লাখ ৯৪ হাজার ৬৩৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, চিকিৎসা শেষে এ পর্যন্ত এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা