বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

সাপ ধরে হাসপাতালে বৃদ্ধ: গোখরা কামড় খেয়েও দমে যাননি তিনি

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী (৬০)। সোমবার দুপুরে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসকরা। বিষধর গোখরা সাপের কামড় খাওয়ার পরও ওই বৃদ্ধ দংশনকারী সাপটিকে ব্যাগবন্দী করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

ঘটনার বিবরণ দিয়ে গোলাম রাব্বানী জানান, প্রতিবেশী হান্নান খাঁয়ের বাড়িতে বিষধর গোখরা সাপ ঢুকে পড়ার খবর পেয়ে তিনি সেখানে যান। দক্ষতার সঙ্গে সাপটি ধরলেও, পরে সেটি নিয়ে খেলা দেখানোর সময় তিনি দংশনের শিকার হন। দমে না গিয়ে দ্রুত সাপটিকে ব্যাগে ভরে তিনি নড়াইল জেলা হাসপাতালে ছুটে যান।

এদিকে হাসপাতালে সাপের উপস্থিতিতে জরুরি বিভাগে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে উপস্থিত সবাই নিরাপদ দূরত্বে সরে যান। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সাপে কাটার প্রতিষেধক অ্যান্টি-ভেনম প্রয়োগ করে তাকে ভর্তি করেন।

চিকিৎসক জানান, সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় গোলাম রাব্বানী এখন সম্পূর্ণ শঙ্কামুক্ত। মৃত জাফর মুন্সির ছেলে গোলাম রাব্বানীর এমন সাহসী ও কৌশলী কর্মকাণ্ড এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা