বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন করে বিনিয়োগ বাড়ানোর জন্য ইউনিক্লো কর্তৃপক্ষকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়।

বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার ইউনিক্লোর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। বিনিয়োগের অনুমোদন, জমির ব্যবস্থা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণের বিষয়টিও তিনি উল্লেখ করেন। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্য উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়, যা দুই দেশের বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর দীর্ঘদিনের আস্থা ও ব্যবসায়িক সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অন্যদিকে, জাপানি প্রতিষ্ঠানের পক্ষে ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি ও গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিইসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা