শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শূন্য এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার জামায়াত আমির |: বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের বড় বিপর্যয়: সেরা থেকে সর্বনিম্ন যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ কমেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার বিশেষ সুযোগ ঘোষণা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, জোরদার প্রচারণা ধ্বংসস্তূপে গাজার বাসিন্দাদের টিকে থাকার লড়াই ও একে অপরকে সান্ত্বনা বরিশাল বোর্ডে এইচএসসির পাশের হার ৪৪.৮৪ শতাংশ, ব্যর্থ ১১ প্রতিষ্ঠান জাপান সফরে ৬৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একাত্তরের দর্পণের চাঁদপুর প্রতিনিধি জসিম পাঠানের বাবা মো. গনি মিয়া পাঠানের ইন্তেকাল

কচুয়া প্রতিনিধি / ২৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

একাত্তরের দর্পণ অনলাইন পোর্টালের চাঁদপুর জেলা প্রতিনিধি জসিম পাঠানের সম্মানিত বাবা মো. গনি মিয়া পাঠান (৭৫) আর নেই। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সদর ৭নং দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঠান বাড়িতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বাদ জোহর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে সদর ৭নং দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, স্থানীয় বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নেন।

বাবার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা। জসিম পাঠান তার বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং বাবার জীবনের ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা