পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ‘সি’ স্টেজের কারিগরি অনুমোদনের পর আজ শুক্রবার দুপুর ১২টা ৩ মিনিটে পাওয়ার স্টার্ট-আপের মাধ্যমে চুল্লির বা রিঅ্যাক্টরের ভেতরে চাপ ও তাপমাত্রা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাহেদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পটির ‘বি’ স্টেজের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আজ দুপুর ১২টা ৩ মিনিটে নতুন এই ধাপের কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে রিঅ্যাক্টরের ভেতরে ধারাবাহিকভাবে পরীক্ষা-নিরীক্ষা ও চাপ বাড়ানোর কাজ চলছে। প্রতিশ্রুতির পরও থামছে না ‘মব’ সহিংসতায় মৃত্যু। মাহফুজ আনামের কলাম / কেবলমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘সি’ পর্যায়ে পৌঁছানোর পর রিঅ্যাক্টরের সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে। ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, সরকার গঠনে পরবর্তী ধাপগুলো কী।
এরপর চুল্লির মাধ্যমে বাষ্প উৎপন্ন করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়াটি অগ্রসর হবে।
তবে তাৎক্ষণিকভাবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে না।
বিভিন্ন পর্যায়ের কঠোর পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর চলতি বছরের শেষ দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। ‘ইউনিফর্মধারীদের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই। মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন। শোকেসের প্লেট-বাটি শুধু মেহমানের জন্যই কেন।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পদ্মার তীরে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এখানে সর্বাধুনিক প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হওয়ার পর জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে পরিকল্পনা রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে অস্ট্রেলিয়ার নাগরিকদের গড়ে ৫০০ ডলারেরও বেশি অতিরিক্ত ব্যয়।