রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহিত সাগরের উপকূলে হুতিদের আগ্রাসন: বাস্তুচ্যুত ৫০ হাজার ইয়েমেনি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা নিরসনে সর্বোচ্চ সংযমের আহ্বান ব্রিকস নেতাদের অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান শি জিনপিংয়ের, ব্রিকস সম্মেলনে জোর মোদির বিএনপি স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে, কথা দিয়ে কথা রাখছে না: নাহিদ ইসলাম ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো ‘নয়াদিল্লি ঘোষণা আদাবরে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ফরেনসিক দল জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক: রাশেদ খাঁন জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

হাজীগঞ্জের ৮০ নং বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন হাসান কিবরিয়া

মো: ইসহাক হোসাইন (সজীব) / ২৯০ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

হাজীগঞ্জ উপজেলার বলিয়া গ্রামে অবস্থিত ৮০ নং বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনে জয়ী হয়েছেন স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান কিবরিয়া। সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে এই বিজয় অর্জন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ২৭জুন২০২৬ (শনিবার) বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মোট ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসান কিবরিয়া এবং ফরহাদ হোসেন। ভোট গণনা শেষে দেখা যায়, হাসান কিবরিয়া মোট ৯ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন পেয়েছেন ৩ ভোট।

নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হাসান কিবরিয়া সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবক মহলে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দায়িত্ব গ্রহণের পর হাসান কিবরিয়া বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা