মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ৩৫ উড়োজাহাজ কিনতে পরামর্শক নিয়োগে মাত্র ৮ দিন সময় দিল বিমান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক

সিরিয়ার সুয়েইদা প্রদেশে কেন বাড়ছে অস্থিরতা ও সংঘাতের ঝুঁকি

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষ দেশটির ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির গভীর সংকটকে সামনে নিয়ে এসেছে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, অঞ্চলটির ওপর দামেস্কের নতুন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো প্রতিষ্ঠিত হয়নি। বর্তমানে নিরাপত্তা, স্বায়ত্তশাসন এবং কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব নিয়ে দ্রুজ সম্প্রদায় ও দামেস্কের মধ্যে বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে।

সর্বশেষ উত্তেজনার জেরে সুয়েইদার পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে অন্তত ১০ জন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। এর আগে দুই বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উল্লেখ্য, আসাদ সরকারের পতনের পর থেকেই সুয়েইদা অনেকাংশে কেন্দ্রীয় শাসনের বাইরে রয়েছে। দ্রুজ জনগোষ্ঠীর প্রধান আবাসভূমি হিসেবে পরিচিত এই অঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তার বড় অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে নতুন সরকার দেশজুড়ে কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালালেও, স্থানীয় যোদ্ধারা অস্ত্র সমর্পণ করতে অনাগ্রহী।

এই পরিস্থিতিতে দ্রুজ নেতা শেখ হিকমত আল-à