জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনী এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এতদিন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরা এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এখন থেকে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে যুক্ত হলেন।
নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী ফরম-১৩ পূরণ করে তিনি ভোটার এলাকা স্থানান্তরের জন্য আবেদন জানিয়েছিলেন। তার এই আবেদনের প্রেক্ষিতে কমিশন প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক যাচাই-বাছাই সম্পন্ন করে। দাপ্তরিক নথিপত্র পরীক্ষার পর নির্বাচন কমিশন তার আবেদনটি অনুমোদন দেয়, যার ফলে আনুষ্ঠানিকভাবে ঢাকা-৮ আসনে তার ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়াটি কার্যকর হয়েছে।