রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লোহিত সাগরের উপকূলে হুতিদের আগ্রাসন: বাস্তুচ্যুত ৫০ হাজার ইয়েমেনি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা নিরসনে সর্বোচ্চ সংযমের আহ্বান ব্রিকস নেতাদের অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের আহ্বান শি জিনপিংয়ের, ব্রিকস সম্মেলনে জোর মোদির বিএনপি স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে, কথা দিয়ে কথা রাখছে না: নাহিদ ইসলাম ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো ‘নয়াদিল্লি ঘোষণা আদাবরে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ফরেনসিক দল জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আবরার ফাহাদ আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের প্রতীক: রাশেদ খাঁন জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১টি চুক্তি পর্যালোচনার উদ্যোগ সরকারের

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বর্তমানে পর্যালোচনা করছে সরকার। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য জানান। তিনি বলেন, এসব চুক্তির বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে এবং দেশের স্বার্থ রক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

নুরুল ইসলাম মনি আরও জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোয় সরকার ক্ষোভ প্রকাশ করেছে। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক। চিফ হুইপ স্পষ্ট করেন যে, দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধু দেশের জাহাজ একসঙ্গে পৌঁছালে এখন থেকে বন্ধু দেশের জাহাজ আগে খালাস করা হবে। দেশের স্বার্থ রক্ষার পরেই কেবল বন্ধুত্ব বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, সরকার তার সবই করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা