সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে আমিরাত? ঢাকার যানজট ও হকার সমস্যা নিরসনই বড় চ্যালেঞ্জ: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন ঢাকার দুই সিটিতে নাসির ও আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির ভারত নিয়ে সবসময় চিন্তার দরকার নেই, নিজেদের কথাও ভাবতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকের মৃত্যু প্রেক্ষাপট: সায়মা ওয়াজেদের ডব্লিউএইচওর পদে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনের জনগণের বিজয় সুনিশ্চিত, হুথিদের সমর্থনে বার্তা ইরানি নেতৃত্বের আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানির গোড্ডা কেন্দ্র

বিএনপি স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে, কথা দিয়ে কথা রাখছে না: নাহিদ ইসলাম

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাগুলো এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না এবং স্বৈরতান্ত্রিক ধারায় পরিচালিত হচ্ছে। তিনি গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে বিচ্যুত হয়েছে। তিনি অভিযোগ করেন, পিএসসিতে ভাইভার নম্বর বৃদ্ধির মাধ্যমে দলীয়করণের সুযোগ তৈরি করা হয়েছে। শেখ হাসিনার আমলে কোটা প্রথা ছিল উল্লেখ করে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ‘ভাইভা কোটা’ প্রবর্তনের অভিযোগ তোলেন।

কাউন্সিলে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আবু বাকের মজুমদার সভাপতি, তাহমিদ আল মুদ্দাসসির সাধারণ সম্পাদক এবং আবু তৌহিদ মো. সিয়াম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হিসেবে হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জহির রায়হান দায়িত্ব পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা